ঢাকা ০৭:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
*ডিএমপির ৪৩৭ কৃতি শিক্ষার্থী পেল শিক্ষাবৃত্তি সম্পত্তি হস্তান্তর বিল পাসের প্রতিবাদে দেশব্যাপী বাংলাদেশ খেলাফত মজলিসের বিক্ষোভ।। সিদ্ধিরগঞ্জে ব্যবসায়ী মিলনকে নিয়ে অপপ্রচারের ঝড়: ব্যবসা থেকে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্রের অভিযোগ, সুধীমহলে তীব্র ক্ষোভ ও প্রতিবাদ সিদ্ধিরগঞ্জে ব্যবসায়ী হাবিবুরকে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের তীব্র প্রতিবাদ ও নিন্দা বিমানবন্দর এলাকায় চুরি-ছিনতাই, গোপালগঞ্জে অস্ত্র ও নগদ টাকাসহ গ্রেপ্তার সিদ্ধিরগঞ্জে ব্যবসায়ী হাবিবুর রহমানের অপপ্রচারের প্রতিবাদে তীব্র ক্ষোভ *নারায়ণগঞ্জে শুভ চন্দ্র দাস হত্যা মামলার তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি: হত্যাকাণ্ডে ব্যবহৃত বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার।* নারায়ণগঞ্জের সকল থানা এলাকায় পরিচালিত বিশেষ পুলিশি অভিযানে ০৫ জন কুখ্যাত মাদক ব্যবসায়ী ও ৮৭ জন মাদকসেবী গ্রেফতার নির্বাচনি প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠান। জনাব এ. এম,এম নাসিরউদ্দিন এবং জনাব মো আলী হোসেন ফকির,ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ *যাত্রাবাড়ীতে চাঞ্চল্যকর হত্যা মামলার ৫ আসামি গ্রেফতার; অস্ত্র-গুলি-ককটেল উদ্ধার*

বিমানবন্দর এলাকায় চুরি-ছিনতাই, গোপালগঞ্জে অস্ত্র ও নগদ টাকাসহ গ্রেপ্তার

রিপোর্টার সেলিম বেপারী
  • আপডেট সময় : ০৫:১৩:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ বিভিন্ন এলাকায় চুরি ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আলামিন শেখ (৩১) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে গোপালগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাঁর কাছ থেকে দেশীয় অস্ত্র, বিভিন্ন ধরনের ২৫টি মুঠোফোন, চারটি ট্যাব, ১০টি হাতঘড়ি, ১১টি মানিব্যাগ, বিভিন্ন দেশের মুদ্রা এবং নগদ ১ লাখ ৭৯ হাজার টাকা উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুর সাড়ে তিনটার দিকে মুকসুদপুর উপজেলার পূর্ব মহারাজপুর গ্রামে আলামিন শেখের নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গোপালগঞ্জ জেলা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল এ অভিযান চালায়। এ সময় আলামিনের কাছ থেকে একটি ছোরা (চাইনিজ কুড়াল) ও দুটি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, উদ্ধার করা মুঠোফোনের মধ্যে ১৫টি বিভিন্ন ব্র্যান্ডের অ্যান্ড্রয়েড ফোন ও তিনটি আইফোন রয়েছে। এ ছাড়া চারটি বিভিন্ন মডেলের ট্যাব, সাতটি বাটন ফোন, ১০টি হাতঘড়ি, ১১টি মানিব্যাগ এবং বিভিন্ন দেশের বিভিন্ন মূল্যমানের ৭৭টি মুদ্রার নোট উদ্ধার করা হয়েছে।
জেলা পুলিশ আরও জানায়, জিজ্ঞাসাবাদে আলামিন দীর্ঘদিন ধরে ঢাকার বিমানবন্দর এলাকাসহ বিভিন্ন স্থানে চুরি ও ছিনতাই করার কথা স্বীকার করেছেন। তাঁর বিরুদ্ধে বাংলাদেশের বিভিন্ন থানায় দস্যুতা ও মাদকসহ মোট ছয়টি মামলা রয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় গোপালগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ। এ সময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার জানান, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি এ ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বিমানবন্দর এলাকায় চুরি-ছিনতাই, গোপালগঞ্জে অস্ত্র ও নগদ টাকাসহ গ্রেপ্তার

আপডেট সময় : ০৫:১৩:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬