সিদ্ধিরগঞ্জে ব্যবসায়ী হাবিবুরকে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের তীব্র প্রতিবাদ ও নিন্দা
- আপডেট সময় : ০৬:৩১:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ৬২ বার পড়া হয়েছে
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি: সিদ্ধিরগঞ্জের স্থানীয় ব্যবসায়ী হাবিবুর রহমানের নাম ব্যবহার করে সাহেব আলী নামের এক ব্যক্তির সাথে জড়িয়ে উদ্দেশ্যপ্রণোদিত ও মিথ্যা অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে। এ ধরনের ভিত্তিহীন সংবাদের তীব্র প্রতিবাদ ও তীব্র নিন্দা জানিয়েছেন ভুক্তভোগী ব্যবসায়ী।
এক বিবৃতিতে ভুক্তভোগী ব্যবসায়ী জানান, “একটি মহল সম্পূর্ণ ব্যক্তিস্বার্থ হাসিল ও সম্মানহানির লক্ষ্যে সাহেব আলীর সাথে আমার নাম জড়িয়ে মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করছে। এর কোনো সত্যতা বা বস্তুনিষ্ঠ ভিত্তি নেই। সাহেব আলীর সাথে আমার অতীতেও কোনো প্রকার সম্পর্ক ছিল না, বর্তমানেও নেই।”
তিনি আরও বলেন, “আমি একজন সাধারণ ব্যবসায়ী। স্বাধীন ও সততার সাথে ব্যবসা পরিচালনাই আমার একমাত্র পেশা। কোনো প্রকার অপপ্রচার বা বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে আমার সুনাম ক্ষুণ্ন করা যাবে না।”
তিনি অপপ্রচারকারীদের এ ধরনের বিভ্রান্তিকর তথ্য ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানান এবং সর্বসাধারণকে এ বিষয়ে বিভ্রান্ত না হয়?













