ঢাকা ০৭:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির নাম ভাঙিয়ে ৪২ শতাংশ পৈতৃক জমি দখলের চেষ্টার অভিযোগ, নিরাপত্তাহীনতায় রানু আক্তারের পরিবার বাংলাদেশ পুলিশের কর্ণধার ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ জনাব মোঃ আলী হোসেন ফকির, বিপিএম মহোদয়ের নারায়ণগঞ্জ জেলার একাধিক পূজামণ্ডপ পরিদর্শন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনীর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রবাসীদের স্থানীয় সরকার নির্বাচনে ভোটাধিকার নিশ্চিত করে তফসিল ঘোষণার দাবিতে সিইসিকে স্মারকলিপি দিয়েছে লেবার পার্টি ২০৩৪ সালের অর্থনৈতিক লক্ষ্যমাত্রা অর্জনে দক্ষ মানবসম্পদ গড়তে হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ *ফতুল্লা মডেল থানা পুলিশ কর্তৃক ৪৬ কেজি গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।* *জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক এমপির ভাই সানজিদ হাসনাত গ্রেফতার *পূর্বাচল ৩০০ ফিট এলাকায় রাজউকের অনুমোদনবিহীন বিলবোর্ড উচ্ছেদে যৌথ অভিযান* ফতুল্লা মডেল থানা পুলিশ কর্তৃক ১ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।* রাড্ডা-কাণ্ডের সকল দায় প্রধানমন্ত্রীকে নিতে হবে: আল্লামা মামুনুল হক অনলাইন জুয়া ও অবৈধ অর্থপাচার চক্রের বিরুদ্ধে চলমান অভিযানে একাধিক জুয়া সাইটের ০১ এজেন্টকে গ্রেফতার করেছে সিআইডি

অপ্রতীমের খুনিদের দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ

রিপোর্টার সেলিম বেপারী
  • আপডেট সময় : ০৭:১৬:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

একটি আইফোনের জন্য সপ্তম শ্রেণির শিক্ষার্থী ইশিয়াত শাহরিয়ার অপ্রতীমকে ঘর থেকে ডেকে নিয়ে নির্মমভাবে হত্যা করার ঘটনায় গভীর শোক, ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।

রোববার (২০ সেপ্টেম্বর) এক বিবৃতিতে সংগঠনটির সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী গভীর শোক, ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেন।

নেতৃবৃন্দ অবিলম্বে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নেতৃবৃন্দ বলেন, একটি সামান্য বস্তুগত সম্পদের জন্য কোমলমতি একজন শিশুকে ঘর থেকে ডেকে নিয়ে নির্মমভাবে হত্যা করার ঘটনা মানবিকতার চরম অবক্ষয়ের বহিঃপ্রকাশ। এ নৃশংসতা আইয়ামে জাহেলিয়াতের বর্বরতাকেও হার মানিয়েছে। মানুষরূপী হায়েনাদের কোনোভাবেই ছাড় দেওয়া যাবে না। তাদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

নেতৃবৃন্দ বলেন, অপ্রতীমের মতো একটি নিষ্পাপ শিশুর প্রাণহানি শুধু একটি পরিবারের অপূরণীয় ক্ষতি নয়, এটি গোটা সমাজের জন্য গভীর উদ্বেগের বিষয়। অপরাধীরা যদি দৃষ্টান্তমূলক শাস্তি থেকে রেহাই পায়, তাহলে সমাজে অপরাধপ্রবণতা আরও উৎসাহিত হতে পারে। তাই এ হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িত প্রত্যেক ব্যক্তিকে চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।

তারা বলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষিকা তার সপ্তম শ্রেণিতে পড়ুয়া একমাত্র সন্তানকে হারিয়েছেন। একজন মায়ের বুক খালি হয়ে যাওয়ার এই বেদনা ভাষায় প্রকাশ করার মতো নয়। আমরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানোর ভাষা খুঁজে পাচ্ছি না। অপ্রতীমের পরিবারের এই অপূরণীয় ক্ষতি কোনো কিছু দিয়েই পূরণ হওয়ার নয়।

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নেতৃবৃন্দ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে বলেন, অপ্রতীম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে হবে এবং বিচারিক প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করে সর্বোচ্চ দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের নৃশংসতা রোধে কার্যকর সামাজিক ও আইনগত পদক্ষেপ গ্রহণ করতে হবে।

নেতৃবৃন্দ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং অপ্রতীমের আত্মার শান্তি কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

অপ্রতীমের খুনিদের দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ

আপডেট সময় : ০৭:১৬:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬