গুলশান থানা পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেফতার
- আপডেট সময় : ১১:১১:২২ পূর্বাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬ ১০ বার পড়া হয়েছে
রাজধানীর গুলশান থানাধীন পুলিশ প্লাজার একটি রেস্টুরেন্টে গোপন বৈঠক করার সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ নেতাকর্মীকে গ্রেফতার করেছে গুলশান থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো-১। মোঃ মেহেদী মাসুদ চৌধুরী (৫৫), ২। এস. এম. রেজওয়ান হাবিব আলিফ (৩৩), ৩। মোঃ নান্নু মিয়া (৩৮), ৪। মোঃ আমিনুর রহমান (৪২), ৫। সজল আহমেদ (২৯) এবং ৬। মোঃ ইব্রাহিম হোসেন (৩৩)।
গুলশান থানা সূত্রে জানা যায়, শুক্রবার (০৭ আগস্ট) রাত আনুমানিক ৯:১৫ ঘটিকায় গুলশান থানাধীন পুলিশ প্লাজার ৫ম তলার একটি রেস্টুরেন্টে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মী গোপনীয় বৈঠকে মিলিত হয়েছে মর্মে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে গুলশান থানা পুলিশের একটি টহল দল সেখানে অভিযান পরিচালনা করে তাদেরকে হাতেনাতে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতদের বৈঠক করার উদ্দেশ্য ও মোটিভ এবং তাদের পারস্পরিক সংশ্লিষ্টতার বিষয়ে তদন্ত করা হচ্ছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।














