*নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা শাখা কর্তৃক ২২ কেজি গাঁজা সহ ০১ জন মাদক কারবারি গ্রেফতার।*
- আপডেট সময় : ০৪:০৭:২৮ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬ ৬ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়ের দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ হাসিনুজ্জামান এর তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখা, নারায়ণগঞ্জ এর ক-জোনের ইনচার্জ জনাব নজরুল ইসলাম এর নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল ০৯.০৮.২০২৬ খ্রিঃ দিবাগত রাত ০০:২০ ঘটিকার সময় নারায়ণগঞ্জ জেলাধীন রূপগঞ্জ থানাধীন তারাবো বাজার সাকিনস্থ জনৈক মাসুমের গমের ঘাটের সামনে পাকা রাস্তার উপর হতে মাদক ব্যবসায়ী ১। মোঃ ফারুক মিয়া (৪৬), পিতা মৃত ধনু মিয়া, মাতা- হেনা বেগম, সাং- বড় মহেশপুর (সামাদ সাহেবের বাড়ি), থানা- বরুড়া, জেলা- কুমিল্লা, এ/পি সাং-কালিকাপ্রসাদ, থানা-ভৈরব, জেলা- কিশোরগঞ্জ, এ/পি সাং- তারাবো ভূইয়া পাড়া (বদু এর বাড়ির ভাড়াটিয়া), থানা-রূপগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জকে ২২ কেজি মাদকদ্রব্য গাঁজাসহ আটক করে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
মাদকদ্রব্য সহ যেকোন অপরাধ দমনে নিয়ন্ত্রণে জেলা গোয়েন্দা শাখা, নারায়ণগঞ্জ তথা নারায়ণগঞ্জ জেলা পুলিশের অভিযান চলমান থাকবে।














