ঢাকা ০৯:৫১ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
*ডিএমপির ৪৩৭ কৃতি শিক্ষার্থী পেল শিক্ষাবৃত্তি সম্পত্তি হস্তান্তর বিল পাসের প্রতিবাদে দেশব্যাপী বাংলাদেশ খেলাফত মজলিসের বিক্ষোভ।। সিদ্ধিরগঞ্জে ব্যবসায়ী মিলনকে নিয়ে অপপ্রচারের ঝড়: ব্যবসা থেকে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্রের অভিযোগ, সুধীমহলে তীব্র ক্ষোভ ও প্রতিবাদ সিদ্ধিরগঞ্জে ব্যবসায়ী হাবিবুরকে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের তীব্র প্রতিবাদ ও নিন্দা বিমানবন্দর এলাকায় চুরি-ছিনতাই, গোপালগঞ্জে অস্ত্র ও নগদ টাকাসহ গ্রেপ্তার সিদ্ধিরগঞ্জে ব্যবসায়ী হাবিবুর রহমানের অপপ্রচারের প্রতিবাদে তীব্র ক্ষোভ *নারায়ণগঞ্জে শুভ চন্দ্র দাস হত্যা মামলার তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি: হত্যাকাণ্ডে ব্যবহৃত বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার।* নারায়ণগঞ্জের সকল থানা এলাকায় পরিচালিত বিশেষ পুলিশি অভিযানে ০৫ জন কুখ্যাত মাদক ব্যবসায়ী ও ৮৭ জন মাদকসেবী গ্রেফতার নির্বাচনি প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠান। জনাব এ. এম,এম নাসিরউদ্দিন এবং জনাব মো আলী হোসেন ফকির,ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ *যাত্রাবাড়ীতে চাঞ্চল্যকর হত্যা মামলার ৫ আসামি গ্রেফতার; অস্ত্র-গুলি-ককটেল উদ্ধার*

টেকনাফের উনছিপ্রাং ২২ রোহিঙ্গা ক্যাম্পে গুলিবর্ষণের ঘটনায় আটক ২

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১৪:৫১ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬ ১২ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কক্সবাজারের টেকনাফের উনছিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পে গুলিবর্ষণের ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ। ১১ আগস্ট ভোর রাতে অভিযান চালিয়ে উনছিপ্রাং ক্যাম্পের সি-১ ব্লকের আব্দুস শুক্কুরের ছেলে নুর জোহার (৪৭) এবং বি-৫ ব্লকের বাসিন্দা আব্দু শুক্কুরের ছেলে মোহাম্মদ ইউসুফকে (২৭) আটক করা হয়েছে বলে এপিবিএন সূত্রে জানা গেছে।

উল্লেখ্য, গত সোমবার (১০ আগস্ট) বিকেলে ২২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে প্রশাসনের নির্দেশনায় স্থাপিত সিসিটিভি ক্যামেরা মেরামতের কাজ তদারকি করতে বি ও ডি ব্লকে যান ক্যাম্পের হেড মাঝি রফিক। এ সময় আগে থেকে ওত পেতে থাকা একটি সশস্ত্র সন্ত্রাসী দলের সদস্যরা তাকে লক্ষ্য করে অতর্কিত গুলিবর্ষণ করে।

হেড মাঝি রফিক তাৎক্ষণিকভাবে আত্মরক্ষার্থে মাথা নিচু করায় গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়। তবে তার ঠিক পেছনে থাকা মো. হোছন (২৮) নামের এক রোহিঙ্গা যুবকের শরীরে গুলি লাগে। গুলিবিদ্ধ হোছন এ-৪ ব্লকের বাসিন্দা এবং আনু মিয়ার ছেলে।

এ ঘটনায় ২২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের হেড মাঝি রফিক বাদী হয়ে নয়জনকে আসামি করে টেকনাফ থানায় একটি মামলা দায়ের করেন।

  • মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শাহীন জানান, এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। মামলার অপর আসামিদের আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

টেকনাফের উনছিপ্রাং ২২ রোহিঙ্গা ক্যাম্পে গুলিবর্ষণের ঘটনায় আটক ২

আপডেট সময় : ১০:১৪:৫১ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬