ঢাকা ০৯:৫২ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
*ডিএমপির ৪৩৭ কৃতি শিক্ষার্থী পেল শিক্ষাবৃত্তি সম্পত্তি হস্তান্তর বিল পাসের প্রতিবাদে দেশব্যাপী বাংলাদেশ খেলাফত মজলিসের বিক্ষোভ।। সিদ্ধিরগঞ্জে ব্যবসায়ী মিলনকে নিয়ে অপপ্রচারের ঝড়: ব্যবসা থেকে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্রের অভিযোগ, সুধীমহলে তীব্র ক্ষোভ ও প্রতিবাদ সিদ্ধিরগঞ্জে ব্যবসায়ী হাবিবুরকে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের তীব্র প্রতিবাদ ও নিন্দা বিমানবন্দর এলাকায় চুরি-ছিনতাই, গোপালগঞ্জে অস্ত্র ও নগদ টাকাসহ গ্রেপ্তার সিদ্ধিরগঞ্জে ব্যবসায়ী হাবিবুর রহমানের অপপ্রচারের প্রতিবাদে তীব্র ক্ষোভ *নারায়ণগঞ্জে শুভ চন্দ্র দাস হত্যা মামলার তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি: হত্যাকাণ্ডে ব্যবহৃত বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার।* নারায়ণগঞ্জের সকল থানা এলাকায় পরিচালিত বিশেষ পুলিশি অভিযানে ০৫ জন কুখ্যাত মাদক ব্যবসায়ী ও ৮৭ জন মাদকসেবী গ্রেফতার নির্বাচনি প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠান। জনাব এ. এম,এম নাসিরউদ্দিন এবং জনাব মো আলী হোসেন ফকির,ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ *যাত্রাবাড়ীতে চাঞ্চল্যকর হত্যা মামলার ৫ আসামি গ্রেফতার; অস্ত্র-গুলি-ককটেল উদ্ধার*

*ঢাকার উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে ডিএমপির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

রিপোর্টার সেলিম বেপারী
  • আপডেট সময় : ০৬:২১:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ২ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকা মহানগরীর যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নের লক্ষ্যে চলমান ও শিগগির বাস্তবায়নযোগ্য বৃহৎ উন্নয়ন প্রকল্পগুলোর সম্ভাব্য প্রভাব মোকাবিলায় সংশ্লিষ্ট সংস্থা ও অংশীজনদের সঙ্গে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুর ৩:০০ ঘটিকায় ডিএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ আনিছুর রহমান।

সভায় ঢাকা মহানগরীতে চলমান ও শিগগির বাস্তবায়ন শুরু হতে যাওয়া বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কারণে ট্রাফিক ব্যবস্থাপনা ও যানশৃঙ্খলার ওপর সম্ভাব্য প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি প্রকল্প বাস্তবায়নকালীন সময়ে যানজট নিরসন ও জনসাধারণের চলাচল স্বাভাবিক রাখতে সম্ভাব্য বিকল্প ব্যবস্থা এবং প্রয়োজনীয় কৌশল নির্ধারণের বিষয়েও আলোচনা করা হয়।

উল্লেখ্য, গত ২৯ আগস্ট ২০২৬ তারিখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা মহানগরীর যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নের লক্ষ্যে অনুষ্ঠিত ৪র্থ সভায় রাজধানীর চলমান ও স্বল্প সময়ে বাস্তবায়নযোগ্য বৃহৎ উন্নয়ন প্রকল্পসমূহের বিষয়ে আলোচনা হয়। সভায় উন্নয়ন প্রকল্প বাস্তবায়নকারী বিভিন্ন সংস্থা, দপ্তর ও অংশীজনদের মধ্যে কার্যকর সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করা হয়।

এরই ধারাবাহিকতায় উন্নয়ন প্রকল্প বাস্তবায়নকালে ট্রাফিক ব্যবস্থাপনা ও যানশৃঙ্খলার ওপর সম্ভাব্য প্রভাব কার্যকরভাবে মোকাবিলায় নীতিগত কৌশল নির্ধারণের লক্ষ্যে স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের সভাপতিত্বে অনুষ্ঠেয় সভার প্রস্তুতি হিসেবে এ সভার আয়োজন করা হয়।

সভায় ঢাকার উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগের প্রতিনিধিসহ ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

*ঢাকার উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে ডিএমপির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৬:২১:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬