ঢাকা ০৬:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
*ডিএমপির ৪৩৭ কৃতি শিক্ষার্থী পেল শিক্ষাবৃত্তি সম্পত্তি হস্তান্তর বিল পাসের প্রতিবাদে দেশব্যাপী বাংলাদেশ খেলাফত মজলিসের বিক্ষোভ।। সিদ্ধিরগঞ্জে ব্যবসায়ী মিলনকে নিয়ে অপপ্রচারের ঝড়: ব্যবসা থেকে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্রের অভিযোগ, সুধীমহলে তীব্র ক্ষোভ ও প্রতিবাদ সিদ্ধিরগঞ্জে ব্যবসায়ী হাবিবুরকে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের তীব্র প্রতিবাদ ও নিন্দা বিমানবন্দর এলাকায় চুরি-ছিনতাই, গোপালগঞ্জে অস্ত্র ও নগদ টাকাসহ গ্রেপ্তার সিদ্ধিরগঞ্জে ব্যবসায়ী হাবিবুর রহমানের অপপ্রচারের প্রতিবাদে তীব্র ক্ষোভ *নারায়ণগঞ্জে শুভ চন্দ্র দাস হত্যা মামলার তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি: হত্যাকাণ্ডে ব্যবহৃত বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার।* নারায়ণগঞ্জের সকল থানা এলাকায় পরিচালিত বিশেষ পুলিশি অভিযানে ০৫ জন কুখ্যাত মাদক ব্যবসায়ী ও ৮৭ জন মাদকসেবী গ্রেফতার নির্বাচনি প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠান। জনাব এ. এম,এম নাসিরউদ্দিন এবং জনাব মো আলী হোসেন ফকির,ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ *যাত্রাবাড়ীতে চাঞ্চল্যকর হত্যা মামলার ৫ আসামি গ্রেফতার; অস্ত্র-গুলি-ককটেল উদ্ধার*

সম্পত্তি হস্তান্তর বিল পাসের প্রতিবাদে দেশব্যাপী বাংলাদেশ খেলাফত মজলিসের বিক্ষোভ।।

রিপোর্টার রাবেয়া খাতুন
  • আপডেট সময় : ০৬:১৬:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইসলামবিরোধী আইন করার ফল সরকারের জন্য সুখকর হবে না —
মাওলানা জালালুদ্দীন আহম

বাদ জুমা রাজধানী ঢাকা, গাজীপুর, সিলেট, সুনামগঞ্জ, কুমিল্লা, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, চাঁদপুর, লক্ষিপুর, মাইজদি, চৌমুহনী, ছাতক, বিজয়নগর, শাহরাস্তিসহ বিভিন্ন জেলা ও উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজধানীতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে ঢাকা মহানগরীর উদ্যোগে বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে একটি মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা সানাউল্লাহ আমিনীর সভাপতিত্বে এবং উত্তরের সাধারণ সম্পাদক মুরশিদ সিদ্দিকী ও দক্ষিণের সাধারণ সম্পাদক মাওলানা রাকিবুল ইসলামের যৌথ পরিচালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ।

তিনি বলেন, সংসদে পাসকৃত কুরআন-সুন্নাহবিরোধী সম্পত্তি হস্তান্তর বিল একটি দূরভিসন্ধিমূলক পদক্ষেপ। দীর্ঘদিনের মীমাংসিত সম্পত্তি ব্যবস্থাকে নতুন করে বিতর্কিত করার কোনো সুযোগ নেই।

সরকারের ভেতরে পশ্চিমা দালালরা দেশের সামাজিক সংস্কৃতি ও ইসলামী মূল্যবোধের বিরুদ্ধে তৎপরতা চালাচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।

তিনি আরও বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, সন্ত্রাস ও চাঁদাবাজিতে জনগণ অতিষ্ঠ। এমন পরিস্থিতিতে বিতর্কিত আইন করে সরকার দেশকে আরও অস্থিতিশীল করে তুলছে। ইসলামবিরোধী আইন করার ফল সরকারের জন্য সুখকর হবে না।

তিনি অবিলম্বে সম্পত্তি হস্তান্তর বিল বাতিলের দাবি জানান।

বিশেষ অতিথির বক্তব্যে যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লা আমিন বলেন, মীমাংসিত বিষয়কে নতুন করে বিতর্কিত করে জনগণের ওপর কোনো আইন চাপিয়ে দেওয়া যাবে না।

তিনি জনমতের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

সমাবেশে আরও বক্তব্য রাখেন মুফতি শরাফত হোসাইন, মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজী, মাওলানা হারুনুর রশিদ ভূঁইয়া, মাওলানা আনোয়ার হোসেন রাজী, মাওলানা আবুল কাশেম মিয়াজী, মাওলানা শামসুল আলম, মাওলানা গাজী মাসউদুর রহমান, মাওলানা আনিসুর রহমান কাসেমী, মাওলানা আতিকুর রহমান, মোহাম্মদ জাবেদ হোসাইন, মাওলানা আবু হানিফ নোমান, মিজানুর রহমান, আবুল কালাম ও ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি আব্দুল আজিজসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বিক্ষোভ মিছিলে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের বিভিন্ন থানা শাখার বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সম্পত্তি হস্তান্তর বিল পাসের প্রতিবাদে দেশব্যাপী বাংলাদেশ খেলাফত মজলিসের বিক্ষোভ।।

আপডেট সময় : ০৬:১৬:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬