সিদ্ধিরগঞ্জে ব্যবসায়ী মিলনকে নিয়ে অপপ্রচারের ঝড়: ব্যবসা থেকে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্রের অভিযোগ, সুধীমহলে তীব্র ক্ষোভ ও প্রতিবাদ
- আপডেট সময় : ০১:০৩:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ১৪ বার পড়া হয়েছে
সিদ্ধিরগঞ্জের সুপরিচিত ও প্রতিষ্ঠিত ব্যবসায়ী মিলনকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয় সাহেব আলীর সাথে মিলনকে জড়িয়ে যে বিভ্রান্তিকর তথ্য রটানো হচ্ছে, অনুসন্ধানে তার কোনো সততা বা সত্যতা পাওয়া যায়নি।
একটি কায়েমী স্বার্থান্বেষী মহল মিলনকে সুনামক্ষুণ্ণ করে ব্যবসা-বাণিজ্য থেকে সরিয়ে দেওয়ার গভীর ষড়যন্ত্রে মেতে উঠেছে বলে অভিযোগ স্থানীয় ব্যবসায়ী ও সুধীমহলের। কোনো প্রকার বস্তুনিষ্ঠ তথ্য বা প্রমাণ ছাড়াই একজন সম্মানিত ব্যবসায়ীকে এভাবে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার ঘটনায় এলাকার সচেতন মহল ও সাধারণ ব্যবসায়ীদের মাঝে তীব্র ক্ষোভ ও প্রতিবাদের ঝড় উঠেছে।
ক্ষুব্ধ ব্যবসায়ীরা জানান, মিলন দীর্ঘদিন ধরে সততা ও নিষ্ঠার সাথে নিজস্ব ব্যবসা পরিচালনা করে আসছেন। এলাকায় তার ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে এবং ব্যবসায়িক সুবিধা হাসিল করতে একটি চক্র ষড়যন্ত্রমূলকভাবে সাহেব আলীর নাম জড়িয়ে কাল্পনিক গল্প ফেঁদে বিভ্রান্তি ছড়াচ্ছে। কিন্তু এই অপপ্রচারের পক্ষে ন্যূনতম কোনো তথ্য-প্রমাণ দিতে পারেনি চক্রটি।
এ বিষয়ে ভুক্তভোগী ব্যবসায়ী মিলন জানান, “একটি মহল ঈর্ষান্বিত হয়ে আমাকে সামাজিক ও সামাজিকভাবে হেয় করতে এবং ব্যবসা থেকে বিতাড়িত করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। সাহেব আলীর সাথে আমাকে জড়িয়ে যেসব কথা ছড়ানো হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। কোনো অনুসন্ধানেই এর সততা মেলেনি। আমি এই নোংরা ষড়যন্ত্র ও অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।”













