ঢাকা ০৬:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির নাম ভাঙিয়ে ৪২ শতাংশ পৈতৃক জমি দখলের চেষ্টার অভিযোগ, নিরাপত্তাহীনতায় রানু আক্তারের পরিবার বাংলাদেশ পুলিশের কর্ণধার ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ জনাব মোঃ আলী হোসেন ফকির, বিপিএম মহোদয়ের নারায়ণগঞ্জ জেলার একাধিক পূজামণ্ডপ পরিদর্শন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনীর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রবাসীদের স্থানীয় সরকার নির্বাচনে ভোটাধিকার নিশ্চিত করে তফসিল ঘোষণার দাবিতে সিইসিকে স্মারকলিপি দিয়েছে লেবার পার্টি ২০৩৪ সালের অর্থনৈতিক লক্ষ্যমাত্রা অর্জনে দক্ষ মানবসম্পদ গড়তে হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ *ফতুল্লা মডেল থানা পুলিশ কর্তৃক ৪৬ কেজি গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।* *জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক এমপির ভাই সানজিদ হাসনাত গ্রেফতার *পূর্বাচল ৩০০ ফিট এলাকায় রাজউকের অনুমোদনবিহীন বিলবোর্ড উচ্ছেদে যৌথ অভিযান* ফতুল্লা মডেল থানা পুলিশ কর্তৃক ১ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।* রাড্ডা-কাণ্ডের সকল দায় প্রধানমন্ত্রীকে নিতে হবে: আল্লামা মামুনুল হক অনলাইন জুয়া ও অবৈধ অর্থপাচার চক্রের বিরুদ্ধে চলমান অভিযানে একাধিক জুয়া সাইটের ০১ এজেন্টকে গ্রেফতার করেছে সিআইডি

জনগণের নিরাপত্তা বিধান করতে না পারার দায় স্বরাষ্ট্রমন্ত্রীকে নিতে হবে’ মাওলানা জালালুদ্দীন আহমদ

রিপোর্টার সেলিম বেপারী
  • আপডেট সময় : ০৪:১৯:১৬ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জনগণের নিরাপত্তা বিধান করতে না পারার দায় স্বরাষ্ট্রমন্ত্রীকে নিতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের সংগ্রামী মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ।

শনিবার ১১ দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত ঢাকা–রংপুর লংমার্চের রংপুর জেলা স্কুল মাঠের সমাপনী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, জাতীয় সংসদ নির্বাচনে ৫০ শতাংশ মানুষের ভোট নিয়ে ক্ষমতায় এসে ৭০ শতাংশ মানুষের গণভোটের রায়ের সঙ্গে গাদ্দারি করা যাবে না। জনগণের রায়ের সঙ্গে গাদ্দারি করে শেখ হাসিনা টিকে থাকতে পারেননি। বর্তমান সরকারও জনগণের রায় উপেক্ষা করলে টিকে থাকতে পারবে না।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, দেশে প্রতিদিন চাঁদাবাজি, দখলবাজি ও খুন-খারাবি বেড়েই চলছে। এমনকি মানুষ নিজের ঘরেও নিরাপদ নয়। কুমিল্লায় শিশু অপ্রিতম হত্যাকাণ্ডের প্রসঙ্গ তুলে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এর জবাব দাবি করেন।

তিনি বলেন, জনগণের নিরাপত্তা বিধান করতে না পারার কারণে আজকের রংপুরের সমাবেশ থেকে আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করছি। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের মৌলিক দায়িত্ব।

তিস্তা মহাপরিকল্পনা অবিলম্বে বাস্তবায়নের দাবি জানিয়ে মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, তিস্তা মহাপরিকল্পনা নিয়ে কোনো টালবাহানা করা হলে রংপুর থেকেই সরকার পতনের আন্দোলন শুরু হবে ইনশাআল্লাহ।

তিনি বলেন, জনগণের ভোটের রায় ও অধিকার বাস্তবায়ন, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকারকে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনগণের নিরাপত্তা বিধান করতে না পারার দায় স্বরাষ্ট্রমন্ত্রীকে নিতে হবে’ মাওলানা জালালুদ্দীন আহমদ

আপডেট সময় : ০৪:১৯:১৬ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬