সোনারগাঁও থানা পুলিশ কর্তৃক ৪,৫০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ০২ জন নারী মাদক ব্যবসায়ী ও ০১ জন পুরুষ মাদক ব্যবসায়ী গ্রেফতার
- আপডেট সময় : ১১:৩১:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬ ১ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকবিরোধী কার্যক্রম জোরদারের লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ হাবিবুর রহমান, পিপিএম, মহোদয়ের নির্দেশনায় সোনারগাঁ থানা পুলিশ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
অদ্য ৩০ অক্টোবর ২০২৬ খ্রি. (শুক্রবার) ভোর আনুমানিক ০৪.৩০ ঘটিকায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জনাব তারেক আল মেহেদী মহোদয়ের নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব মোঃ আনোয়ার হোসেন এর তত্ত্বাবধানে সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) মোহাম্মদ সফি উদ্দিন সঙ্গীয় ফোর্স সোনারগাঁ থানাধীন পিরোজপুর ইউনিয়নের আষাড়িয়ারচর সাকিনস্থ বিসমিল্লাহ সি. এন. জি. পাম্পের সামনে পাকা রাস্তার উপর পুলিশ চেকপোস্টে কক্সবাজার- ঢাকাগামী সৌদিয়া বাস তল্লাশি করা হয়। তল্লাশিকালে ১। মোছাঃ ফাতেমা (৪৫), স্বামী-আঃ সাত্তার, গ্রাম-মাতারবাড়ী মকডিল, থানা-চকরিয়া, জেলা-কক্সবাজার এবং (২) মোছাঃ খালেদা (৩৩), স্বামী-নিজাম উদ্দিন, গ্রাম-ইলিশিয়া লাল ব্রীজ, থানা- চকরিয়া, জেলা-কক্সবাজার’দের শরীরে মাদক লুকানো রয়েছে মর্মে সন্দেহ হলে তাদের আটক করা হয়। অতঃপর তাদের শরীর নারী পুলিশ সদস্যদের দ্বারা তল্লাশি করে বিশেষভাবে কালো পলিথিন দ্বারা মোড়ানো ০২ টি প্যাকেট উদ্ধার করা হয়। উক্ত প্যাকেট ০২ টি হতে সর্বমোট (২,০০০+১৫০০)=৩,৫০০ (তিন হাজার পাঁচশত) পিস ইয়াবা ট্যাবলেট উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।
একই স্থানে পুলিশ চেকপোস্ট করা কালীন ভোর আনুমানিক ০৫.৩০ ঘটিকার সময় টেকনাফ-ঢাকাগামী বাস তল্লাশিকালে ০১। আয়াছ (২৫), পিতা-মৃত ফরিদ উল্যা, মাতা-নুরছেমন, সাং নোয়াখালী পাড়া, থানা- টেকনাফ, জেলা-কক্সবাজার’কে সন্দেহ হওয়ায় তাকে আটক করা হয়। চেকপোস্ট পার্টির জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তিনি স্বীকার করেন যে, তার পেটের ভিতর ১০০০ (এক হাজার) পিস ইয়াবা বিশেষভাবে রয়েছে। পরবর্তীতে তার পায়ুপথ দিয়ে ১০ টি প্যাকেট বের করে ১০০০ (এক হাজার) পিস ইয়াবা উদ্ধার পূর্বক উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।
আটককৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে পৃথক পৃথক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকমুক্ত সমাজ গঠনে নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাদকবিরোধী অভিযান এবং চেকপোস্ট অব্যাহত থাকবে।











