ঢাকা ০৮:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলীরটেকে প্রকাশ্যে ফসলি জমির মাটি কেটে যাচ্ছে ইটভাটায় ২ থেকে ১০ ফুট গভীর করে মাটি কাটায় হুমকিতে কৃষিজমি *ডিএমপির ৪৩৭ কৃতি শিক্ষার্থী পেল শিক্ষাবৃত্তি সম্পত্তি হস্তান্তর বিল পাসের প্রতিবাদে দেশব্যাপী বাংলাদেশ খেলাফত মজলিসের বিক্ষোভ।। সিদ্ধিরগঞ্জে ব্যবসায়ী মিলনকে নিয়ে অপপ্রচারের ঝড়: ব্যবসা থেকে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্রের অভিযোগ, সুধীমহলে তীব্র ক্ষোভ ও প্রতিবাদ সিদ্ধিরগঞ্জে ব্যবসায়ী হাবিবুরকে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের তীব্র প্রতিবাদ ও নিন্দা বিমানবন্দর এলাকায় চুরি-ছিনতাই, গোপালগঞ্জে অস্ত্র ও নগদ টাকাসহ গ্রেপ্তার সিদ্ধিরগঞ্জে ব্যবসায়ী হাবিবুর রহমানের অপপ্রচারের প্রতিবাদে তীব্র ক্ষোভ *নারায়ণগঞ্জে শুভ চন্দ্র দাস হত্যা মামলার তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি: হত্যাকাণ্ডে ব্যবহৃত বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার।* নারায়ণগঞ্জের সকল থানা এলাকায় পরিচালিত বিশেষ পুলিশি অভিযানে ০৫ জন কুখ্যাত মাদক ব্যবসায়ী ও ৮৭ জন মাদকসেবী গ্রেফতার নির্বাচনি প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠান। জনাব এ. এম,এম নাসিরউদ্দিন এবং জনাব মো আলী হোসেন ফকির,ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ

আলীরটেকে প্রকাশ্যে ফসলি জমির মাটি কেটে যাচ্ছে ইটভাটায় ২ থেকে ১০ ফুট গভীর করে মাটি কাটায় হুমকিতে কৃষিজমি

রিপোর্টার শাহাদাত মিজি
  • আপডেট সময় : ০৫:১৪:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ১ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়নের কুড়ের পাড় এলাকায় প্রকাশ্যে ফসলি জমির মাটি কেটে ইটভাটায় ব্যবহার করার অভিযোগ উঠেছে। লাল মিয়ার চর খাল ও একাধিক ফসলি জমি থেকে ২ থেকে ১০ ফুট পর্যন্ত গভীর করে মাটি কেটে নেওয়া হচ্ছে বলে স্থানীয়দের অভিযোগ।
স্থানীয়দের অভিযোগ, ফসলি জমির উপরিভাগের উর্বর মাটি কেটে নেওয়ার ফলে এসব জমির উৎপাদনক্ষমতা নষ্ট হচ্ছে। একই সঙ্গে দিন দিন কমে যাচ্ছে কৃষিজমির পরিমাণ। দীর্ঘদিন ধরে এভাবে মাটি কাটার কারণে এলাকার কৃষি ও পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করছেন তারা।
অভিযোগ রয়েছে, ইটভাটার মালিক ও সংশ্লিষ্ট মাটি ব্যবসায়ীরা এলাকার প্রভাবশালী ব্যক্তিদের ‘ম্যানেজ’ করে জমির মালিকদের কাছ থেকে মাটি বিক্রি করাচ্ছেন। কেউ কেউ মাটি বিক্রি করতে অনিচ্ছুক হলেও বিভিন্নভাবে চাপ প্রয়োগ করা হচ্ছে বলেও অভিযোগ স্থানীয়দের।
এলাকাবাসীর দাবি, প্রশাসনের চোখের সামনেই ফসলি জমির মাটি কেটে নেওয়া হলেও রহস্যজনক কারণে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এতে মাটি কাটার সঙ্গে জড়িতরা আরও বেপরোয়া হয়ে উঠেছেন।

এ ব্যাপারে নারায়ণগঞ্জ নৌ পুলিশের নারায়ণগঞ্জ সদর, বক্তবলী, মুক্তারপুর, নৌ পুলিশের ফাড়ির ওসিদেরকে জানালে তারা প্রত্যেক অফিসার একই বক্তব্য দেন এই জায়গাটি তাদের সীমানার ভিতরে পড়েনি। অফিসারদের বক্তব্যে আমরা হতবাক। পরে নারায়ণগঞ্জ নৌ পুলিশের এসপিকে জানালে তিনি বলেন বিষয়টি দেখতেছি

স্থানীয় কৃষকরা দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে ফসলি জমি থেকে মাটি কাটা বন্ধ, ক্ষতিগ্রস্ত জমি রক্ষা এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

আলীরটেকে প্রকাশ্যে ফসলি জমির মাটি কেটে যাচ্ছে ইটভাটায় ২ থেকে ১০ ফুট গভীর করে মাটি কাটায় হুমকিতে কৃষিজমি

আপডেট সময় : ০৫:১৪:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬