ঢাকা ০৩:০৬ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিএমপির অক্টোবর-২০২৬ মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা সিদ্ধিরগঞ্জে ‘নুরজাহান হোটেল এন্ড কাবাব ঘরে’ বাসি খাবার ও পোকামাকড় পাওয়ার অভিযোগ ১৪৭ দিন পর পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৮ কোটি ২১ লাখ ছাত্র আন্দোলনে মিরপুরে সাগর হত্যা মামলায় ০১ জন গ্রেফতার বৃষ্টিতে ভিজেও রাজপথ ছাড়েনি কৃষকদল, রাজু মোল্লা হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ গোপালগঞ্জে বিএনপির সংসদ সদস্য জিলানীর বাড়িতে আগুন, থানায় হামলা-ভাঙচুর ইসলামের কর্মীদেরকে আত্মশুদ্ধি ও ইখলাসের সোনারগাঁও থানা পুলিশ কর্তৃক ৪,৫০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ০২ জন নারী মাদক ব্যবসায়ী ও ০১ জন পুরুষ মাদক ব্যবসায়ী গ্রেফতার বিএনপির নাম ভাঙিয়ে ৪২ শতাংশ পৈতৃক জমি দখলের চেষ্টার অভিযোগ, নিরাপত্তাহীনতায় রানু আক্তারের পরিবার বাংলাদেশ পুলিশের কর্ণধার ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ জনাব মোঃ আলী হোসেন ফকির, বিপিএম মহোদয়ের নারায়ণগঞ্জ জেলার একাধিক পূজামণ্ডপ পরিদর্শন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনীর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ছাত্র আন্দোলনে মিরপুরে সাগর হত্যা মামলায় ০১ জন গ্রেফতার

রিপোর্টার সেলিম বেপারী
  • আপডেট সময় : ০৫:১৪:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ ১০ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জুলাই ২০২৪-এর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মিরপুরে গুলিতে শিক্ষার্থী মোঃ সাগর আহমেদ (২১) নিহত হওয়ার ঘটনায় দায়ের করা মামলার ০১ জনকে গ্রেফতার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ সিরাজুল খান (৬৮), পিতা- মৃত সৈয়দ আলী খান, মাতা-মৃতা কভিরুন্নেছা খানম, সাং- ব্যাশপুর, থানা-কাশিয়ানি, জেলা- গোপালগঞ্জ। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ১৯/১১/২০২৬ খ্রি. ১৫.০৫ ঘটিকায় রমনা থানাধীন নিউ বেইলি রোড এলাকা হতে রমনা থানা পুলিশের সহযোগীতায় তাকে গ্রেফতার করা হয়।

মামলার এজাহার হতে প্রাপ্ত তথ্যানুযায়ী ২০২৪ সালের ১৯ জুলাই বিকেল আনুমানিক ৫টার দিকে মিরপুর ১০ নম্বর গোলচত্বরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আন্দোলনরত ছাত্র-জনতার ওপর অস্ত্রধারীদের গুলিবর্ষণের ঘটনা ঘটে। এ সময় গুলিবিদ্ধ হন সরকারি বাংলা কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মোঃ সাগর আহমেদ (২১)। পরে গুলিবিদ্ধকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে ওই দিন সন্ধ্যা আনুমানিক ৭টা ৪৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। পরবর্তীতে মৃত শিক্ষার্থী সাগর আহমেদ এর চাচাতো ভাই বাদী হয়ে মিরপুর মডেল (ডিএমপি) থানার মামলা নং-১৫, তারিখ-০৬/০২/২০২৫ খ্রি., ধারা-১৪৩/১৪৭/১৪৮/১৪৯/৩০২/৩৪ পেনাল কোড রুজু করেন।

সিআইডির তদন্তে পাওয়া তথ্য অনুযায়ী, গ্রেফতারকৃত ব্যক্তি এ মামলার ৬৬ নম্বর এজাহারনামীয় আসামি। গ্রেফতারকৃতকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে মামলার ঘটনা ও সংশ্লিষ্ট অন্যান্য আসামিদের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। প্রাপ্ত তথ্যসমূহ যাচাই বাছাই করা হচ্ছে।

মামলার ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য আসামিদের শনাক্ত, গ্রেফতার এবং ঘটনার বিস্তারিত রহস্য উদ্ঘাটনে সিআইডির তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ছাত্র আন্দোলনে মিরপুরে সাগর হত্যা মামলায় ০১ জন গ্রেফতার

আপডেট সময় : ০৫:১৪:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬