ঢাকা ০৩:১৮ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিএমপির অক্টোবর-২০২৬ মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা সিদ্ধিরগঞ্জে ‘নুরজাহান হোটেল এন্ড কাবাব ঘরে’ বাসি খাবার ও পোকামাকড় পাওয়ার অভিযোগ ১৪৭ দিন পর পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৮ কোটি ২১ লাখ ছাত্র আন্দোলনে মিরপুরে সাগর হত্যা মামলায় ০১ জন গ্রেফতার বৃষ্টিতে ভিজেও রাজপথ ছাড়েনি কৃষকদল, রাজু মোল্লা হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ গোপালগঞ্জে বিএনপির সংসদ সদস্য জিলানীর বাড়িতে আগুন, থানায় হামলা-ভাঙচুর ইসলামের কর্মীদেরকে আত্মশুদ্ধি ও ইখলাসের সোনারগাঁও থানা পুলিশ কর্তৃক ৪,৫০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ০২ জন নারী মাদক ব্যবসায়ী ও ০১ জন পুরুষ মাদক ব্যবসায়ী গ্রেফতার বিএনপির নাম ভাঙিয়ে ৪২ শতাংশ পৈতৃক জমি দখলের চেষ্টার অভিযোগ, নিরাপত্তাহীনতায় রানু আক্তারের পরিবার বাংলাদেশ পুলিশের কর্ণধার ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ জনাব মোঃ আলী হোসেন ফকির, বিপিএম মহোদয়ের নারায়ণগঞ্জ জেলার একাধিক পূজামণ্ডপ পরিদর্শন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনীর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বৃষ্টিতে ভিজেও রাজপথ ছাড়েনি কৃষকদল, রাজু মোল্লা হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ

নিজ প্রতিবেদন
  • আপডেট সময় : ০৩:৫৪:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ১৮ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তারেক রহমানের নির্দেশনায় রাজপথে থাকার ঘোষণা নারায়ণগঞ্জ মহানগর কৃষকদলের

বিশেষ প্রতিবেদন : দেশব্যাপী হত্যা, সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদ এবং ভাঙ্গা উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক রাজু মোল্লার নৃশংস হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নারায়ণগঞ্জে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী কৃষকদল।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেল ৩টায় জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ মহানগর কৃষকদলের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। বৃষ্টি উপেক্ষা করে নেতাকর্মীরা মিছিলে অংশ নেন। বৃষ্টিতে ভিজেও রাজপথে থেকে প্রতিবাদ জানান তারা।

নারায়ণগঞ্জ মহানগর কৃষকদলের সভাপতি এনামুল হক স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ ও প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর কৃষকদলের সহ-সভাপতি আক্তার হোসেন সবুজ, দপ্তর সম্পাদক শওকত খন্দকার, নারায়ণগঞ্জ সদর থানা কৃষকদলের সভাপতি রানা মুজিব, সাধারণ সম্পাদক রানা মুন্সী, বন্দর উপজেলা কৃষকদলের সভাপতি লিকট ও সাধারণ সম্পাদক সেলিম মাহমুদসহ কৃষকদলের অসংখ্য নেতাকর্মী।
এ সময় নেতাকর্মীরা রাজু মোল্লা হত্যাকাণ্ডের বিচার, হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

সভাপতির বক্তব্যে এনামুল হক স্বপন বলেন, রাজু মোল্লার নৃশংস হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এই হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। দেশে হত্যা, সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির বিরুদ্ধে জাতীয়তাবাদী কৃষকদল সোচ্চার রয়েছে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় অন্যায়, সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে কৃষকদল রাজপথে রয়েছে। বৃষ্টি কিংবা কোনো প্রতিকূল পরিস্থিতি আমাদের প্রতিবাদ থামাতে পারবে না। রাজু মোল্লা হত্যার বিচারসহ জনগণের ন্যায়সংগত দাবি আদায়ে আমরা রাজপথে থাকার প্রতিশ্রুতি দিচ্ছি।

বৃষ্টিতে ভিজেও নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিলটি শেষ হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বৃষ্টিতে ভিজেও রাজপথ ছাড়েনি কৃষকদল, রাজু মোল্লা হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ

আপডেট সময় : ০৩:৫৪:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬