ঢাকা ০৩:১৮ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিএমপির অক্টোবর-২০২৬ মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা সিদ্ধিরগঞ্জে ‘নুরজাহান হোটেল এন্ড কাবাব ঘরে’ বাসি খাবার ও পোকামাকড় পাওয়ার অভিযোগ ১৪৭ দিন পর পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৮ কোটি ২১ লাখ ছাত্র আন্দোলনে মিরপুরে সাগর হত্যা মামলায় ০১ জন গ্রেফতার বৃষ্টিতে ভিজেও রাজপথ ছাড়েনি কৃষকদল, রাজু মোল্লা হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ গোপালগঞ্জে বিএনপির সংসদ সদস্য জিলানীর বাড়িতে আগুন, থানায় হামলা-ভাঙচুর ইসলামের কর্মীদেরকে আত্মশুদ্ধি ও ইখলাসের সোনারগাঁও থানা পুলিশ কর্তৃক ৪,৫০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ০২ জন নারী মাদক ব্যবসায়ী ও ০১ জন পুরুষ মাদক ব্যবসায়ী গ্রেফতার বিএনপির নাম ভাঙিয়ে ৪২ শতাংশ পৈতৃক জমি দখলের চেষ্টার অভিযোগ, নিরাপত্তাহীনতায় রানু আক্তারের পরিবার বাংলাদেশ পুলিশের কর্ণধার ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ জনাব মোঃ আলী হোসেন ফকির, বিপিএম মহোদয়ের নারায়ণগঞ্জ জেলার একাধিক পূজামণ্ডপ পরিদর্শন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনীর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৪৭ দিন পর পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৮ কোটি ২১ লাখ

রিপোর্টার সেলিম বেপারী
  • আপডেট সময় : ০৭:১৬:৩৩ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ১৪ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদ ও ইসলামিক কমপ্লেক্সের দানবাক্স খুলে এবার পাওয়া গেছে ১৮ কোটি ২১ লাখ ৬৯ হাজার ৫১৭ টাকা। ৪ মাস ২৪ দিন (১৪৭ দিন) পর শনিবার (২১ নভেম্বর) সকাল ৭টায় মসজিদের দানবাক্স খোলা হয়। দিনভর চলে টাকা গণনার কার্যক্রম।

মসজিদ সূত্রে জানা গেছে, এবার দানবাক্স হিসেবে ১০টি স্থায়ী সিন্ধুক ও ৫টি অস্থায়ী টাংক ব্যবহার করা হয়েছে। দানের পরিমাণ বৃদ্ধি পাওয়ায় আগের দানবাক্সের পাশাপাশি আরও দুটি অস্থায়ী টাংক সংযুক্ত করা হয়।

টাকা গণনা শেষে জানানো হয়, প্রথম দফায় দুপুর ১২টার মধ্যে ১০ কোটি টাকা পাওয়া যায়। পরে দ্বিতীয় দফায় গণনা শেষে আরও ৮ কোটি ২১ লাখ ৬৯ হাজার ৫১৭ টাকা পাওয়া যায়। সব মিলিয়ে এবার দানবাক্সে মোট ১৮ কোটি ২১ লাখ ৬৯ হাজার ৫১৭ টাকা পাওয়া গেছে।

এর আগে সর্বশেষ গত ২৭ জুন ২০২৬ তারিখে পাগলা মসজিদের দানবাক্স খোলা হয়েছিল। তখন পাওয়া গিয়েছিল ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৫৬ টাকা। গণনা শেষে ওই অর্থ রূপালী ব্যাংকের পাগলা মসজিদ শাখার হিসাবে জমা দেওয়া হয়। পাশাপাশি পাওয়া স্বর্ণ, রুপা ও বৈদেশিক মুদ্রা জেলা ট্রেজারিতে সংরক্ষণ করা হয়।

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, বর্তমানে পাগলা মসজিদের তহবিলে সর্বমোট ১৩৩ কোটি ২১ লাখ ৮০ হাজার ৫৬৪ টাকা জমা রয়েছে। এ ছাড়া মসজিদের ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনেও অনুদান দেওয়ার সুযোগ রয়েছে। অনলাইনে এ পর্যন্ত ৪৪ লাখ ৯ হাজার ৯৩৬ টাকা অনুদান পাওয়া গেছে।

প্রেস ব্রিফিংয়ে আরও জানানো হয়, দানবাক্সে পাওয়া স্বর্ণ, রুপা ও বৈদেশিক মুদ্রা যথাযথভাবে সংরক্ষণ করা হয়। ২০২০ সালের ১১ মার্চের পর দীর্ঘ বিরতি শেষে গত ১২ অক্টোবর ২০২৬ তারিখে সেগুলো খোলা হয়। তখন প্রায় ১ হাজার ৪৪৪ ভরি ১৪ আনা ৪ রতি স্বর্ণ, ১ হাজার ৮৮৮ ভরি রুপা এবং ১৭টি দেশের বিভিন্ন পরিমাণ বৈদেশিক মুদ্রা পাওয়া যায়। পরে বৈদেশিক মুদ্রা বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে নগদায়ন করা হয়।

মসজিদ ও ইসলামিক কমপ্লেক্সের উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে ইতোমধ্যে ১ কোটি ১০ লাখ ৮৮ হাজার ৪৬৪ টাকা ব্যয়ে ৩০টি নামাজের শেড, অজুখানা ও নারীদের জন্য ওভারব্রিজ নির্মাণের কাজ শুরু হয়েছে। এ ছাড়া মসজিদের বাইরে মুসল্লিদের জন্য পাবলিক টয়লেট নির্মাণের কাজ শেষ হয়েছে। আধুনিক মসজিদ কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনাও এগিয়ে চলছে।

দানবাক্সের অর্থ দিয়ে মসজিদের মাদ্রাসার এতিম ও অসহায় শিক্ষার্থীদের যাবতীয় খরচ, কর্মকর্তা-কর্মচারীদের বেতন, বিদ্যুৎ বিল এবং মসজিদের উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করা হয়। পাশাপাশি কিশোরগঞ্জ জেলার দরিদ্র রোগীদের চিকিৎসার জন্যও অনুদান দেওয়া হয়। বর্তমানে পাগলা মসজিদের মাদ্রাসায় ২৫০ জন শিক্ষার্থী হাফেজ হয়েছেন।

দানবাক্স খোলা ও টাকা গণনা কার্যক্রমে সহযোগিতা করেন জামিয়া ইমদাদিয়া মাদ্রাসার ৩০০ জন ছাত্র, পাগলা মসজিদ মাদ্রাসার ৯০ জন ছাত্র, রূপালী ব্যাংকের ১৫০ জন কর্মকর্তা-কর্মচারী, পাগলা মসজিদের ৩৫ জন স্টাফ এবং জেলা প্রশাসনের ২৪ জন কর্মকর্তা। এ ছাড়া ৪০ জন পুলিশ সদস্য, ৮ জন এসআরবি সদস্যসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা দায়িত্ব পালন করেন।

নিরাপত্তা নিশ্চিত করতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, আনসার, এপিবিএন ও র‌্যাব সদস্যরা দায়িত্ব পালন করেন।

প্রতি কয়েক মাস পরপর পাগলা মসজিদের দানবাক্স খোলা হলে বিপুল পরিমাণ অর্থ ও মূল্যবান সামগ্রী পাওয়া যায়। এবার ১৪৭ দিন পর দানবাক্স খুলে ১৮ কোটি টাকার বেশি অর্থ পাওয়ার ঘটনায় আবারও দেশজুড়ে ব্যাপক আলোচনা ও কৌতূহলের সৃষ্টি হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

১৪৭ দিন পর পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৮ কোটি ২১ লাখ

আপডেট সময় : ০৭:১৬:৩৩ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬